- - -

রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মোরশেদ আলমকে সংবর্ধনা

Print News

রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মোরশেদ আলমকে সংবর্ধনা

 

রাউজান উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব শওকত হাসান।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলটন কুমজর ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেছা বেগম,সংবর্ধিত অতিথি ছিলেন পশ্চিম সুলতানপুর স্কুলের শ্রেষ্ঠ সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম।
আরও উপস্থিত ছিলেন প্রফেসর আমিনুল ইসলাম সেলিম, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, প্রধান শিক্ষক অশোক তালুকদার, সমীর ভট্টাচার্য, রুহুল আমিন চৌধুরী বাবুল, মোহাম্মদ সালাউদ্দিন, মো. ইকবাল হোসেন, নুরুল আমিন মানিক, ইমরান আলী সাফি, শাহেদ আলী সুমন, আবদুর রহিম, মো. মারুফ,জসীম উদ্দিন রিয়াদ, রাইহান, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa