
রাউজানের নতুন ইউএনও অংগ্যজাই মারমা ওসি জাহিদ হোসেন
রাউজান উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন অংগ্যজাই মারমা ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে অফিসার হিসাবে যোগদান করেছেন জাহিদ হোসেন। গত সোমবার বিকালে রাউজানের নতুন ইউএনও ও ওসি যোগদান করেন। জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সারা দেশে ওসি ও ইউএনও রদবদলের অংশ হিসাবে বদলী হয়েছেন ইউএনও আবদুস সামাদ শিকদার ও ওসি আবদুল্লাহ আল হারুন। উপজেলার দুই শীর্ষ কর্মকর্তার চেয়ারে স্থলাভিষিক্ত হলেন অংগ্যজাই মারমা ও জাহিদ হোসেন। নতুন এ দুই কর্মকর্তা যোগদানের পর বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শুভেচ্ছা বিনিময় করেছেন। উল্লেখ্য, নতুন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা ও অফিসার ইনচার্জ জাহিদ হোসেন মিরসরাই জোরারগঞ্জ থানায় কর্মরত ছিলেন। রাউজানের বিদায়ী ইউএনও ও ওসি নবাগতদের স্থলাভিষিক্ত হয়েছেন।
![]()









