- - -

রক্ষকই ভক্ষক! উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত কনস্টেবল

Print News

রক্ষকই ভক্ষক! উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত কনস্টেবল

 

রক্ষকই ভক্ষক। ডারতের উত্তরপ্রদেশে একাদশ শ্রেনীর এক দলিত ছাত্রীকে স্কুল যাওয়ার পথে অপহরণ করে ধষর্ণের অভিযোগ। অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবল। অভিযুক্ত কনস্টেবলকে ধরে পুলিশের হাতে তুলে দেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বুধবার (২ জুলাই ) স্কুল যাওয়ার পথে তাঁদের মেয়েকে অপহরণ করা হয়। এরপর বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার বাবার অভিযোগ, স্কুলে যাওয়া পথে তাঁর মেয়েকে টেনে একটি গাড়িতে তোলা হয়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করা হয়। দীর্ঘক্ষণ মেয়ে বাড়ি না ফিরলে তার খোঁজে শুরু করে পরিবারের সদস্যরা। নির্যাতিতার বাবা জানায়, ” প্রায় ৫ ঘন্টা পর একটি গাড়ি এসে মেয়েকে বাড়ির কাছে ফেলে দিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি দেখে ফেললে, প্রায় ২০০ মিটার গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। সেই সময় গাড়ির চালক পালিয়ে গেলেও অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।” এই ঘটনায় অপহরণ, ধর্ষণ, পকসো এবং এসসি, এসটি ধারায় মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করার পাশাপাশি তাকে সাসপেন্ড করা হয়। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এক ডিএসপি পদ মর্যাদার পুলিশ আধিকারিক এই ঘটনার তদন্ত করছে।” ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa