- - -

যুদ্ধে সমর্থনের জন‍্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানাল ইরান 

Print News

যুদ্ধে সমর্থনের জন‍্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানাল ইরান

 

 

১২ দিন যুদ্ধ চলার পর অবশেষে মঙ্গলবার (২৪ জুন) সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইজরায়েল। যুদ্ধ চলাকালীন তেহরানের পাশে থাকার জন‍্য এবার ভারতকে ধন্যবাদ জানাল ইরান। নয়াদিল্লির ইরানি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতা প্রেমী মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। যুদ্ধ চলাকালীন তাঁরা আমাদের নৈতিকভাবে সমর্থন করেছে এবং সংহতির বার্তা দিয়েছেন। দূতাবাস তাদের এক্স হ‍্যান্ডেলে লেখে, ইজরায়েল এবং আমেরিকার সামরিক আগ্রাসনের কড়া জবাব দিয়েছে ইরান। ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক দল, গণমাধ্যম, সমাজকর্মী সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই, যারা এই যুদ্ধে আমাদের পাশে থেকেছেন। ইরান ও ইজরায়েলের মধ‍্যে চলা এই যুদ্ধে শুরু থেকেই নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল ভারত। একে অপরের বিরুদ্ধে যুদ্ধে মেতে ওঠা দুই দেশেই ভারতের ঘনিষ্ঠ বন্ধু। ফলে শুরু থেকেই এই যুদ্ধ থামাতে দুই দেশের সঙ্গে যোগাযোগ রেখেছিল নয়াদিল্লি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa