- - -

মোংলায় নদীতে নৌকা ডুবে জেলে নিখোঁজ

Print News

মোংলায় নদীতে নৌকা ডুবে জেলে নিখোঁজ

 

মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৪) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টার দিকে মোংলা বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার রশিদ শেখের পুত্র। নিখোঁজ মহিদুলের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুট দিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ সাতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৪) নিখোঁজ রয়েছে। নিখোঁজ মহিদুলের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশর একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্তকরণের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa