- - -

মুন্সিগঞ্জ মিরকাদিম বাজারে ২০ বছরেও মিলেনেই রাস্তার সংস্কার জনদুর্ভোগ

Print News

মুন্সিগঞ্জ মিরকাদিম বাজারে ২০ বছরেও মিলেনেই রাস্তার সংস্কার জনদুর্ভোগ

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম বাজার দীর্ঘদিন ২০ বছরেও সংস্কার মিলেনেই ত্রিমুখী আব্দুল্লাহপুর ও হাতিমারা ও রিকাবী বাজার সংযোগ রাস্তার বেহাল দশার জনদুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

আজ শনিবার, ০৫ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরকাদিম বাজারে ৩ শতাধিক দোকানপাট তৈরি করা ব্যাবসা বানিজ্য কিছু কিছু খাস সম্পত্তির দখল নির্মাণের চিত্র।

এছাড়াও বাজারে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু গাড়িচালক নয়, পথচারীদের জন্যও দুর্গম হয়ে উঠেছে এ রাস্তাটি। এমনকি রাস্তাটির কিছু কিছু জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদা পানিতে একাকার হয়ে যায়। হলেই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদা পানিতে একাকার হয়ে যায়। কাদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারে না। মেরামতের অভাবে এখন চলাচলের অযোগ্য এ ব্যাপারে কর্তৃপক্ষদের জরুরি হস্তক্ষেপ জানান।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, মিরকাদিম পৌরসভায় বিভিন্ন জায়গায় সড়কের সংস্কার চলমান রয়েছে এবং বাজারে অবৈধ দোকানদারদের দখলের চেষ্টা থাকে তাহলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa