- - -

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের এফএফ ও বিএলএফ যৌথ বাহিনীর কমান্ডার ইঞ্জিনিয়ার আফছারউদ্দিন আহমদ

fb img 1794634637748
Print News

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের এফএফ ও বিএলএফ যৌথ
বাহিনীর কমান্ডার ইঞ্জিনিয়ার আফছারউদ্দিন আহমদ

নাসিরুদ্দিন চৌধুরী

বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, শিল্পপতি, শিক্ষাব্রতী এবং বিশিষ্ট প্রকৌশলী ইঞ্জিনিয়ার আফছারউদ্দিন আহমদ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি চন্দনাইশ থানার কাঞ্চননগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: মোহাম্মদ ইব্রাহিম মাস্টার, তিনি পটিয়া রাহাত আলী হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। মাতা: গুলচেমন আরা বেগম। মোহাম্মদপুর গ্রামের হামিদুর রহমান চৌধুরী ছিলেন তাঁর মাতামহ। আফছারউদ্দিনরা ছিলেন দুই ভাই ও তিন বোন। যারা প্রত্যেকে সুশিক্ষিত ও কর্মময় জীবনে সুনামের অধিকারী।
আফছারউদ্দিন ১৯৬২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি. পাস করে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এস-সি. ইঞ্জিনিয়ার (সিভিল) ডিগ্র্রি লাভ করেন। অতঃপর কর্মজীবনে প্রবেশ করে ৮ মাস দি ইঞ্জিনিয়ারস লিমিটেডে কাজ করার পর পূর্ব পাকিস্তান ওয়াপদায় সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি লাভ করেন। সেখানে ৬ মাস চাকরি করতে না করতেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে মুক্তিযুদ্ধে যোগদান করেন।
ইঞ্জিনিয়ার আফছারউদ্দিন ছাত্রজীবনেই সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কলেজে অধ্যয়নের সময় তিনি ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ছাত্র রাজনীতির সাথে আরো গভীরভাবে জড়িয়ে পড়েন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ব্যানারে তিনি নির্বাচন করে আহসানউল্লাহ হলের সহ-সভাপতি (১৯৬৬-৬৭) নির্বাচিত হন। ১৯৬৬ খ্রিস্টাব্দে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রথম কমিটি গঠিত হলে আফছারউদ্দিন ঐ কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৬৮-৬৯ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের মতো আহসানউল্লাহ হলের ভিপি নির্বাচিত হন। আহসানউল্লাহ হলের ভিপি হিসেবে তিনি ৬৯’র গণঅভ্যুত্থানের সময় গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নিযুক্ত হন। এসময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগেরও একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। তাঁর রুমে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দু’জন শীর্ষ নেতা সিরাজুল আলম খান ও আবদুর রাজ্জাক নিয়মিত যাতায়াত ও বিভিন্ন সময় অবস্থানও করতেন। সিরাজুল আলম খান ও

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa