- - -

মানব কল্যাণে ব্রত হয়ে রাজনীতি করতে হবে

Print News

মানব কল্যাণে ব্রত হয়ে রাজনীতি করতে হবে
মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে আলোচনা সভা–সম্মাননা স্মারক প্রদানসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
গতকাল ১১ নভেম্বর শনিবার বিকেলে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাবেক নেতৃবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
সমাবেশে প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মনি এই যুব সমাজকে সংগঠিত করতেই গড়ে তোলেন যুবলীগ। অল্প কিছুদিনের মধ্যেই সংগঠনটি একটি শক্তিশালী যুব প্রতিষ্ঠানে পরিণত হয়। বক্তারা মানব কল্যানে ব্রতী হয়ে রাজনীতি করার আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa