- - -

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

Print News

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

 

হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন  এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মনতলা- মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু(৪০) ও বিষ্ণপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০) কে আটক করেন। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার আজিজুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa