- - -

মাধবপুরে মডেল মসজিদ উদ্বোধন

Print News

মাধবপুরে মডেল মসজিদ উদ্বোধন

 

হবিগঞ্জের মাধবপুরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে এর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধবপুর পৌর এলাকার আলাকপুরে মসজিদ কমপ্লেক্সে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান ও মডেল মসজিদ ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসেন।

অনুষ্ঠানে আলেম ওলামা, বিএনপি নেতা, সমন্বয়কারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।তিন বছরেরও বেশি সময় পর সম্প্রতি মডেল মসজিদটির নির্মাণকাজ শেষ হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa