- - -

মাইলস্টোন ট্র্যাজেডি

Print News

মাইলস্টোন ট্র্যাজেডি

কতো স্বপ্ন অসময়ে ঝরে যায়!
ডানা মেলার আগেই……
স্কুল ব্যাগ পড়ে থাকলো মেঝেতে,
যার মধ্যে রঙিন পেনসিল,
আর, অর্ধেক লেখা কবিতা…..
যেটা আর শেষ হবেনা কোনদিন!

কতো স্বপ্ন অকালেই ঝরে যায়!
আমরা শুধু তাকিয়েই দেখি…..
কখনো বাস্তবে, কখনো ফেসবুকের পর্দায়
ভেতরটা কাঁদে…..
মুখে বলি,সব ঠিক হয়ে যাবে,
কিন্তু না, কিছুই ঠিক হয় না!
এমন শোক পূরণীয় নয়।

বাকরূদ্ধ সারাদেশ
একটা স্কুল, একটা শরীর, একটাই কান্না
চিৎকার করে বলেছিলো হয়তো…..
কিন্তু দেয়ালের ভেতর শব্দ আটকে গেছে,
যারা ছিলো আমাদের আগামী!
আর আমরা?
শুধু কিবোর্ডে ‘RIP’ লিখেই আপাতত ক্ষ্যান্ত..…

এড. তানজিনা

তাং ২৫/৭/২৫ইং

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa