
মহা বিপ্লবী ক্ষুদিরামের স্মরণে
মো. কামাল উদ্দিন
বন্দে মাতরম!
মাকে বন্দনা করি!
এই মা আমাদের জন্মভূমি। আমাদের মাতৃভূমি তৎকালীন ভারতবর্ষ। ঋষি বঙ্কিমচন্দ্র তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসে সর্বপ্রথম উচ্চারণ করেছেন এই মহামন্ত্র। তিনিই প্রথম শিখিয়েছেন দেশের মাটিকে মা বলে চিনতে। নিজেদেরকে দেশমাতার সন্তান বলে পরিচয় দিতে। সুজলা সুফলা শস্য শ্যামলা তৎকালীন ভারতভূমি। বিদেশি বণিক শাসনের অত্যাচারে জর্জরিত পরাধীন ভারতভূমি সেই থেকে আমাদের মা। কোটি কোটি ভারতবাসীর মুখে দিনে দিনে ছড়িয়ে পড়েছে মাতৃবন্দনার এই পবিত্র মন্ত্র- বন্দে মাতরম! ১৯০৫ সাল ১৬ অক্টোবর, কুখ্যাত বড়লাট লর্ড কার্জন বাংলাকে ভেঙে দু’টুকরা করে দিলেন। দুর্বল করে দিতে চাইলেন বাঙালির ভিত। কন্ঠরোধ করা অত সহজ নয়। বঙ্গভঙ্গের প্রতিবাদে গর্জে উঠলো সারাদেশ। শোকদিবস হিসেবে ঘরে ঘরে পালিত হতে শুরু করল। চারদিকে শুরুহলো ধর্মঘট। রবীন্দ্রনাথ শুরু করলেন রাখী বন্ধন উৎসব। হাটে বাজারে মাঠে ময়দানে মিটিং মিছিলের মাধ্যমে প্রতিবাদের ঝড় তুললেন দেশের নেতৃবৃন্দ। বিদেশি জিনিস বর্জনের সাড়া পড়ে গেল চারদিকে। দোকানে দোকানে শুরুহলো পিকেটিং যাতে দোকানদারেরা বিদেশি জিনিস বেচতে না পারে এবং কেউ কিনতে না পারে। দেশের নির্ভীক তরুণ ছাত্রসমাজ সবার আগে এগিয়ে এলো এই কাজে। সারা মেদিনীপুরও তখন অগ্নিগর্ভ। সত্যেন্দ্রনাথ বসুর নেতৃত্বে তৈরি হলো বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী। ক্ষুদিরাম সেখানে সবার অগ্রণী। মেদিনীপুরে দশহাজার মানুষের বিরাট মিছিল বেরোল। ভিখিরি থেকে জমিদার সবাই মিলেÑ তার পুরোভাগে ক্ষুদিরাম। স্থানীয় ছাত্র ও যুবকরা শপথ নিলেন বিলিতি জিনিস তারা ব্যবহার করবে না। বিপ্লবী হেমচন্দ্রের কাছ থেকে ক্ষুদিরাম হঠাৎ রিভলবার চেয়ে বসে। তখন ক্ষুদিরামের বয়স আনুমানিক চৌদ্দবছর হবে। হেমচন্দ্রের জিজ্ঞাসায় ক্ষুদিরাম বলেছিল ‘সাহেব মারবে’ সাহেব মারার উদ্দেশ্য সম্বন্ধে খুব উত্তেজিত হয়ে যা বলেছিল, তা অবাক হওয়ার মত। এককথায় ক্ষুদিরামের ভাবছিল ভারতের উপর ইংরেজরা যে অন্যায় অত্যাচার করছে, তার প্রতিশোধ তাকে নিতেই হবে। একবার সোনার বাংলা নামে ইংরেজ বিরোধী এক প্রচারপত্র বিলি করতে গিয়ে পুলিশের চোখে পড়েন। পুলিশকে ঘুষি মেরে ক্ষুদিরাম পালিয়ে যায়। কিন্তু এতে ক্ষুদিরামে বিরুদ্ধে ১২১ ও ১২৪ ধারায় রাষ্ট্রদ্রোহী মামলা হয়। মামলা হওয়ার পর ক্ষুদিরাম নিজেই থানায় আত্মসমর্পণ করলেন। পুলিশ তার উপর অত্যাচার চালিয়েছে কিন্তু ক্ষুদিরাম কোন কথা প্রকাশ করেন নি। ক্ষুদিরামই বাংলার সেই প্রথম বিপ্লবী যাঁর বিরুদ্ধে ইংরেজ সরকার প্রথম রাজদ্রোহের মামলা দায়ের করেছিলেন। জেল হাজতে নিক্ষেপ করা হয় ক্ষুদিরামকে। জেলা জজ র্যানসমের আদালতে আরম্ভ হয় ক্ষুদিরামের বিচার। ক্ষুদিরামের পক্ষের উকিল যখন জামিনের জন্য দরখাস্ত করেন। ক্ষুদিরাম তখন উকিলকে বলেছিলেন, আমার জন্য মিথ্যা সময় নষ্ট করছেন কেন? আমি তো শাস্তি এড়াতে চাই না। আমি চাই এরা আমাকে জেলে ভরুক। জেলে না গেলে ফাঁসিতে না ঝুললে দেশের জন্য জীবন উৎসর্গ করব কি করে? দেশের কাজ ছাড়া ক্ষুদিরাম যেন আর কিছু ভাবতে পারেন না। দেশই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। ভাইকে সামলাতে না পেরে দিদি অপরূপা একবার চেষ্টা করছিল বিয়ে দিতে। একবার পাত্রী দেখাতেও নিয়ে গিয়েছিলেন ক্ষুদিরামকে। কিন্তু কোন লাভ হলো না। ক্ষুদিরাম বলেছিলেন, সাদা পঙ্গপালগুলোকে আগে তাড়াই দেশ থেকে। তারপর তোমার কথামত বিয়ে করব। সাদা পঙ্গপালগুলো শুষে শুষে খাচ্ছে দেশটাকে। ঐ ফিরিঙ্গিগুলো তাদের মিলে কাপড়ে দেয়ার জন্য দেশের ধান চাল সব সমুদ্রপথে চালান করে দিচ্ছে জাহাজে বোঝাই করে। তাই তো পেট ভরে খেতে পাচ্ছে না আমাদের দেশের মানুষ। ইতিহাসকুখ্যাত অমানুষ মিঃ কিংসফোর্ড কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। সেই যেমন ছিল অমানুষ তেমনি ছিল হৃদয়হীন। ব্রিটিশ সরকারের সম্রাজ্যবাদী অত্যাচারের এক জীবন্ত প্রতিমূর্তি যেন। বাঙালিদের উপর তাঁর তীব্র বিদ্বেষ স্বদেশি আন্দোলনকে দমন করতে তিনি যথেষ্ট অত্যাচার করেছিলেন। প্রাণদন্ডের দন্ডিত আসামি কিংসফোর্ডের জীবন মরণ দুটি বাঙালি কিশোরের হাতে! কিন্তু কিংসফোর্ড তখন কলকাতা থেকে বদলি হয়ে মজঃফরপুরের জেলা জজ হিসেবে চলে গেলেন। এপ্রিলে এক সন্ধ্যার অন্ধকারে যাত্রা শুরুদুই তরুণের। তাদের হাতে গ্যাডস্টোনের ব্যাগের মধ্যে লুকানো আছে কিংসফোর্ডের মারণাস্ত্রÑ একটি টিনের বাক্সে কাপড়ে মোড়া মারাত্মক বোমা। এছাড়াও তাদের প্রত্যেককে রিভলভার দেয়া হয়েছে। কোন কারণে ধরা পড়ার উপক্রম হলে আত্মহত্যা করতে দ্বিধা করবে না তাঁরা। ঐ বিশেষ বোমাটি তৈরি করেছিল হেমচন্দ্র কানুনগো এবং উল্লাসকর দত্ত। ইংরেজদের সশস্ত্র অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের পথই বেছে নিয়েছিলেন অগ্নিযুগের এই মহা বিপ্লবীরা। বোমা স্পিøন্ট আর রিভলবারই ছিল তাদের হাতিয়ার। ক্ষুদিরামের বিবরণ মতে মজঃফরপুর গিয়ে এক ধর্মশালাই অবস্থাকালীন কিংসফোর্ডে বাড়ির গতিবিধি সম্পর্কে খোঁজখবর নিয়েছিল প্রথম। দু’তিনদিন থেকে কিংসফোর্ডের বাড়িটা ভালো করে দেখে নিয়েছিল। সেখানকার পথঘাট ভালো চিনে রাখলেন। কিন্তু কিংসফোর্ডকে ক্ষুদিরাম কখনো দেখেনি। কিংসফোর্ডের বাড়ির কাছেই সেখানকার ইউরোপীয়ান ক্লাব। এরা লক্ষ করলেন, প্রতি সন্ধ্যায় একটি একঘোড়া-টানা ল্যান্ডোলেট গাড়ি চড়ে ক্লাবে যান কিংসফোর্ড। আবার বাড়ি ফেরেন রাত আটটা নাগাদ। শিকারকে হাতের নাগালে পাওয়া এই এক মাত্র সুযোগ তাঁদের কাছে। সেদিন ৩০ এপ্রিল ১৯০৮ ইং বৃহস্পতিবার রাত আটটা। বাড়ি ফেরার সময় হয়েছে কিংসফোর্ডের। রাতের অন্ধকারে পথের ধারে গাছের নিচে অপেক্ষমান দুই তরুণ। ক্ষুদিরামের হাতে সেই বিখ্যাত বোমা, পকেটে দুটি রিভলবার। একটি গুলিভরা একটি খালি। প্রফুল্লের কাছে ছিল একটি গুলিভরা ব্রাউনিং পিস্তল। রুদ্ধশ্বাস প্রতীক্ষায় সময় কাটছে দু’জনেই। এমন সময় একটা গাড়ি বেরোল ক্লাব থেকে। নিশ্চয়ই কিংসফোর্ডের গাড়ি। দ্রুতগতিতে ছুটে আসছে গাড়িটা। তখন কে জানতো যে কিংসফোর্ডের গাড়ি নয় সেটা। হুবহু একই রকম দেখতে সে গাড়িটা জনৈক আইনজীবী মিঃ প্রিঙ্গল কেনেডির। গাড়িতে ছিলো মিঃ কেনেডির স্ত্রী ও কন্যা। কিংসফোর্ড ঐ দিন ক্লাব থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিলো। ভাগ্যবান কিংসফোর্ড আর দুর্ভাগ্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীর। ভুল করে তাঁরা গাড়িটা কাছাকাছি আসতে না আসতেই পায়ের জুতা খুলে ফেলছিলো ক্ষুদিরাম। সবেগে ছুটে গিয়ে সোজা বোমা ছুড়ঁলেন গাড়ির ভিতর। অভ্রান্ত লক্ষ্য একেবারে। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো চারদিকে। ক্ষুদিরাম গ্রেপ্তার হলেন। প্রফুল্য চাকীকে গ্রেপ্তার করতে পারেনি। সে রিভলভারের গুলিতে নিজে আত্মদান করেন। ১৯০৮ সালে ১ মে ধরা পড়লেন ক্ষুদিরাম মজঃফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট উডম্যানের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিলেন। দোষ স্বীকার করে নিলেন। আদালতে ক্ষুদিরামের ফাসিঁর রায় দিলেন রায়ের প্রেক্ষিতে ১১ আগস্ট ক্ষুদিরামের ফাঁসি কর্যকর হয়।
ক্ষুদিরামের জন্ম ৩ ডিসেম্বর মঙ্গলবার মেদিনীপুর জেলায় হাবিবপুরে, পিতা ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিন বোন অপরূপা, সরোজিনী ও ননীবালা। ১৮৯৫ সালে ১৭ অক্টোবর মাতা এবং ১৮৯৬ সালে ১৪ই ফেব্রুয়ারি তার পিতৃবিয়োগ হয়। দাসপুরে দিদি অপরূপার শ্বশুর বাড়িতে আশ্রয় লাভ। ১৯০৪ সালে সপ্তম শ্রেণীতে পড়াকালীন ব্যায়াম শিক্ষা ও শরীরচর্চায় যোগদান। ১৯০৫ সালে মেদিনীপুরের গুপ্ত সমিতিতে যোগদান এবং বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর শিষ্যত্ব গ্রহণ। ১৯০৬ সালে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার। ১৯০৭ সাল থেকে ১৯০৮ পর্যন্ত স্বদেশি আন্দোলনের সংগঠক হিসেবে কাজ করেন। ৩০ এপ্রিল সন্ধ্যায় কিংসফোর্ডের গাড়ি ভেবে অন্য গাড়িতে বোমা নিক্ষেপ। ১ মে সকালে ওয়াইনি স্ট্রেশনের কাছে গ্রেপ্তার। ঐদিন রাতে মোকামঘাট স্টেশনের গ্রেপ্তার এড়াতে প্রফুল্য চাকীর আত্মবিসর্জন। ২ মে ক্ষুদিরামের বিরুদ্ধে মামলার সূচনা। ২৩ মে দ্বিতীয় বিবৃতিদান ২৫ মে দায়রায় সোপর্দ। ৮ জুন বিচার আরম্ভ। ১৩ জুন মৃত্যুদন্ডাদেশ। ৬ জুলাই হাইকোর্টে আপিল। ১৩ জুলাই হাইকোর্ট কর্তৃক মৃত্যু দন্ডাদেশ বহাল। ১১ আগস্ট মঙ্গলবার ভোর ছয়টায় মজঃফরপুর জেলে ফাঁসি মঞ্চে। নদের তীরে অন্তোষ্টিক্রিয়া। ক্ষুদিরামকে ১১ আগস্ট মঙ্গলবার ফাঁসি দেয়ার আগে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। উকিলদের পরামর্শে প্রথমে করুণার আবেদন জানানো হয়েছিলো লেফটেন্যান্ট গভর্নরের কাছে। আবেদন খারিজ করে দেয়। শেষে আবেদন পাঠানো হলো ব্রিটিশ রাজ দরবারে স্বয়ং সম্রাটের কাছে। সব চেষ্টাই ব্যর্থ হলো। ক্ষুদিরামকে বাঁচিয়ে রাখার সাহস ইংরেজ শাসকের ছিলো না। নির্ধারিত ফাঁসির দিন ১১ আগস্টের আগে সে আবেদনের জবাব পাওয়া না যাওয়া মর্মে অজুহাত দেখিয়ে আবেদনটি আটকে দিয়েছিল ভারতীয় ইংরেজ সরকার। সেটি রাজসমীপে পাঠানো হলো না। ব্রিটিশ শাসনের আর এক কলঙ্কিত নজির স্থায়ী হয়ে রইলো ইতিহাসের পাতায়। ১১ আগস্ট মহাবিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হলো।
লেখক: সাংবাদিক, প্রাবন্ধিক, উপস্থাপক, গবেষক, মহাসচিব চট্টগ্রাম নাগরিক ফোরাম, মানবাধিকার কর্মি ও সিনিয়র যুগ্ম মহাসচিব – বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি।
![]()









