- - -

মহাসড়কে কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মাধবপুরে ইউএনও’কে বহনকারী জিপ

মহাসড়কে কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে
মাধবপুরে ইউএনও’কে বহনকারী জিপ

 

ঢাকা সিলেট মহাসড়কের কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মাধবপুরে ইউএনও’কে বহনকারী জিপ। হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। যানবাহনের বিরাট ক্ষতি হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান,গাড়ী চালকসহ দেহরক্ষী আনসার সদস্যেরা অক্ষত আছে।
আজ রোববার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হতে হবিগঞ্জ জেলায় মাসিক মিটিং এ যাওয়ার সময়ে এ দূর্গটনায় পতিত হন।
প্রত্যাক্ষদর্শিরা জানান, মাধবপুর উপজেলা হতে দুপির সাড়ে ১২ টার সময়ে হবিগঞ্জের যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো -উ-১৪-০৯৩৬) মুখোমুখি ধাক্কা দেয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী সরকারী (হবিগঞ্জ – ১৬-১০৬৮) জিপ গাড়টি কাভার্ড ভ্যনের ধাক্কায় সড়কের পাশে চলে যায়। এসময় পিছনে থাকা অপর একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১২-৮৬২৪) পিছন থেকে ধুমড়ে মুচড়ে যায়।
দূর্ঘটনায় কবলিত গাড়ীগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa