- - -

মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ মোদির 

Print News

মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ মোদির

 

ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ দুর্ঘটনা। ৬০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি। এই ঘটনায় গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, রবিবার (৭ ডিসেম্বর ) বিকাল ৪ টায় দুর্ঘটনা ঘটে নাসিকের সপ্তসিরিংঘাট এলাকায়। একটি টয়োটো ইনোভা গাড়িতে চালক সহ ৭ জন ছিলেন। সেটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনার খবর পায় পুলিশ। পরে উদ্ধার কাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। নাসিকে দুর্ঘটনায় ৬ ব্যক্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ” মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ” শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও। তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa