- - -

মণিপুরে সিআরপিএফের শিবিরে হামলা, গুলির লড়াইয়ে নিহত ১১ জঙ্গি

Print News

মণিপুরে সিআরপিএফের শিবিরে হামলা, গুলির লড়াইয়ে নিহত ১১ জঙ্গি

 

অশান্ত ভারতের মণিপুর রাজ‍্য। এবার হামলা হল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে। সোমবার (১১ নভেম্বর ) দুপুরে জিরিবাম জেলায় ওই হামলাকারী জঙ্গিদের উপর সিআরপিএফ গুলি চালালে ১১ জন নিহত হন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতরা সকলেই জঙ্গি বাহিনীর সদস্য। তাঁদের ছোড়া গুলিতে সিআরপিএফের ১ জওয়ান গুরুতর আহত হন। পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতরা কুকি জঙ্গি গোষ্ঠীর সদস্য। সোমবার (১১ নভেম্বর ) দুপুর ২ টা ৩০ মিনিটে তারা প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালায়। এরপরে কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায়। এরপরেই শুরু হয় ২ পক্ষের গুলির লড়াই। সিআরপিএফের গুলিতে ১১ জন কুকি বন্দুকধারী জঙ্গি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa