- - -

মণিপুরের চূড়াচাঁদপুরে আসাম রাইফেলস, পুলিশের অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার 

Print News

মণিপুরের চূড়াচাঁদপুরে আসাম রাইফেলস, পুলিশের অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

 

সোমবার (২৩ ডিসেম্বর ) আসাম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে বিপুল সংখ‍্যক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে  ভারতের মণিপুর রাজ‍্যে। দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চূড়াচাঁদপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় যৌথবাহিনীর অভিযানে ওই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। চূড়াচাঁদপুরের টিন্ডিম রোড এলাকা বিতর্কিত অ‍্যাংলো-কুকিওয়ার মেমোরিয়াল গেট এর কাছে একটি সেতুর নিচে ওই অস্ত্র ও গোলাবারুদ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে অক্টোবরে ও চূড়াচাঁদপুর থেকে নিরাপত্তা বাহিনী বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছিল। উদ্ধার হওয়া অস্ত্রের মধ‍্যে স্বল্প পাল্লার রকেট রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa