- - -

ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ

Print News

ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের নবী প্রেমিক তৌহিদী জনতার আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুগ্ধ স্কয়ার চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা আলী আহমাদ, মাওলানা জাফর আহমাদ, মুফতি মাহমুদ, মাওলানা আতিকুর, মাওলানা আঃ মুমিন, মোক্তাকী ফরহাদ, নাইম আহমাদ প্রমুখ।

বক্তারা বলেন, গত আগষ্ট মাসে মহারাষ্ট্রের বিতর্কিত হিন্দু পুরোহিত রামগিরি মহারাজা মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে জঘন্য কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা।
তারা আরোও বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa