- - -

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

img 20261105 wa0119
Print News

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের মাহবুব হাসান (৪১), তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের মো. ফারুক (৩৫) এবং মুরাদনগর উপজেলার কাজীয়াতুন গ্রামের হুমায়ুন কবির (২৬)।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ১৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ১৭ নম্বর মামলার (জিআর-২৬৯/২৬) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার মাহবুব হাসান ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa