
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত
গতকাল ১৩ আগস্ট বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়।
সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিব, ট্রাস্টের অন্যান্য ট্রাস্টি উপস্থিত ছিলেন। এসময় ট্রাস্টি রুবেল বড়ুয়া উপস্থিত থেকে বৌদ্ধ সমাজের কল্যাণে ও আর্তসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সভায় অন্যান্য ট্রাস্টির সুশীল বড়ুয়া, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়াও বক্তব্য রাখেন ও বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
![]()









