
বোয়ালখালী সাঁতার নাজানার কারনে অনেক শিশু প্রানের প্রদীপ অকালে নিভিয়ে গেছে – জেলা প্রশাসক
বোয়ালখালী সাঁতার না জানার কারনে অনেক শিশুর অকালে প্রানের প্রদীপ নিভিয়ে গেছে।তাই প্রশিক্ষকের মাধ্যম সাঁতার শেখানো হবে। শুধুই সাঁতার শিখানো হবে তা না, এখানে শিশুদের মানষিক বিকাশ বৃদ্ধি জন্য শিশু পার্কের আদলে মিনি শিশু পার্ক নির্মান করা হয়ছে।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সুইমিংপুল ও উপজেলা পরিষদের স্বাধীনতা হল রুম উদ্বোধ কালে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে শিশু পার্কের ফলক উন্মোচনের মাধ্যমে পার্কটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, ওসি আছহাব উদ্দিন, ডাঃ প্রতীক সেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, যুগ্ন-সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী প্রচার সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান ও শাহা আলম বাবলু।
এছাড়া উপজেলা পরিষদের দপ্তর নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনীতিবীদদের সাথে মতবিনিময় সভা শেষে দুইজন ভিক্ষুককে পূর্ণবাসন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
![]()









