- - -

বেলাবতে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আফ্রাদের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা নামাজ অনুষ্ঠিত

Print News

বেলাবতে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আফ্রাদের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা নামাজ অনুষ্ঠিত

 

নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের আফ্রাদ বাড়ী নিবাসী সাবুদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আফ্রাদ (৭৭) সোমবার (১৩নভেম্বর) বিকাল ৩টায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি নিলক্ষীয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক ও দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। মঙ্গলবার (১৪নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মনিরুজ্জামান খানঁ, বিআরটিএ এর অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ও আওয়ামী লীগ নেতা হাজী আব্দুস সেলিম, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধক্ষ্য মশিউর রহমান মৃধা,নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য ভাস্কর অলী মাহামুদ, নরসিংদী জেলা পরিষদের সদস্য মিরাজ মাহামুদ মিরাজ,বেলাব ইউপি চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ আলী সাফী,চর উজিলাব ইউপি চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল,দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিন, বেলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, উজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান,বারৈচা বাজারের সাধারণ সম্পাদক কবির হোসেন সহ শতশত মুসল্লি তার জানাজায় অংশ নেন।
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেলাব উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড , চর উজিলাব ইউনিয়ন মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড ও মহিলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa