
বেতবুনিয়ায় ভিক্ষুসংঘ ও পুণ্যার্থীদের উপস্থিতিতে ধর্মীয় মহাসমাবেশ
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারে অজিতানন্দ মহাথেরোর শ্রদ্ধেয় পিতা প্রয়াত অনন্ত বড়ুয়া (ধর্মবংশ) এর ১৬তম মৃত্যুবার্ষিকী ও মাতা প্রয়াত শান্তি বালা বড়ুয়ার তিথি উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দুই শতাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
পুত্র-কন্যা ও পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সোনাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দা বাসা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম মনাইপাড়া শান্তিদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথের।
অনুষ্ঠানে সদ্ধর্মদেশনা প্রদান করেন পূর্ব মনাইপাড়া শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দাচারা মহাথের, শীলছড়ি অভয় অরণ্য ভাবনা কুঠির বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনানন্দ মহাথের, বেণুবন সোনাইছড়ি সব্ব মঙ্গলা বুদ্ধ ধাতু জাদী বিহারের অধ্যক্ষ ভদন্ত রাহুলাপায়া থের, বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উত্তরা থের এবং সোনাইছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাদ্বীপ থের।
প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সহ-সভাপতি মাষ্টার প্রকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় রাঙামাটি ও কাপ্তাই এলাকার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, দায়িক-দায়িকা এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অজিতানন্দ মহাথের।
![]()









