- - -

বেঙ্গালুরুর ভাড়াঘর থেকে উদ্ধার আসামের ৪ যুবকের মৃতদেহ

Print News

বেঙ্গালুরুর ভাড়াঘর থেকে উদ্ধার আসামের ৪ যুবকের মৃতদেহ

 

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু গ্রামীণ জেলার মুটছান্দ্রা গ্রামে একটি ভাড়াঘর থেকে আসামের ৪ যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাড়াঘরের একটি কক্ষের ভেতরে শুয়ে থাকা ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত যুবকেরা কাজের সন্ধানে আসামের লখিমপুর জেলা থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় একটি কোকাকোলা গুদামে কর্মরত ছিলেন। মৃতরা হলেন যথাক্রমে জয়ন্ত চিন্তে খগেশ্বর, নরেন্দ্রনাথ টাইড, ডক্টর টাইড ও ধনঞ্জয় টাইড। শনিবার (৩১ জানুয়ারি ) সকালে হোসকোটে তালুকের মুটছান্দ্রা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে বেঙ্গালুরু গ্রামীণ জেলা পুলিশ সুপার চন্দ্রকান্ত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ৪ যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে, নিহতদের পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন। এনিয়ে তদন্ত জোরদার করার দাবি করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa