- - -

বিশ্ব শিক্ষক দিবস আজ

Print News

বিশ্ব শিক্ষক দিবস আজ

 

আজ ‘বিশ্ব শিক্ষক দিবস’। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় দিবসটি বাংলাদেশে পালিত হবে। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa