- - -

বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী-২০২৩ আগামী ২০ অক্টোবর

Print News

 

“বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক
আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী-২০২৩ আগামী ২০ অক্টোবর

 

বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর খ্রিষ্টান ঐক্য ও আন্তঃ ধর্মীয় সংলাপ কমিশেনের আয়োজনে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৩ খ্রিঃ পর্যন্ত ৫ দিনব্যাপী আন্তঃ ধর্মীয় সংলাপ প্রশিক্ষন ও আগামী ২০ অক্টোবর ২০২৩ “বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী-২০২৩ জামালখানস্থ প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষন ও সেমিনারের আয়োজক কমিটির সভা পাথরঘাটাস্থ আর্চবিশপ হাউজ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সমন্বয়কারী এমরোজ গোমেজ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মানিক ডি’কস্তা সদস্য, ফ্লেভিয়ান সদস্য, ডি’ কস্তা সদস্য, মিঃ দিলিপ বডুয়া সদস্য, মিঃ জুলিয়ান ডি’কস্তা সদস্য, বরুণ কুমার আচার্য সদস্য, মাইজভাণ্ডারী ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা মোঃ তানভির, আরেফিন রিয়াদ প্রমূখ। আগামী ২০ অক্টোবর ২০২৩ “বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী-২০২৩ উপস্থিত থাকার জন্য অনুরোধ জনিয়েছেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইয়োসিস মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ও সংলাপ পরিশন সমন্বয়কারী এমরোজ গোমেজ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa