- - -

বিপিএম (সেবা) পদকে ভূষিত নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক

বিপিএম (সেবা) পদকে ভূষিত নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক

 

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে নরসিংদী জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়িত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে নরসিংদী জেলায় একের পর এক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ -আল -ফারুক।

তাঁর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে নরসিংদী জেলা পুলিশ।

পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁর এই মর্যাদাপূর্ণ পদকপ্রাপ্তি নরসিংদী জেলা পুলিশের জন্য গৌরব ও আনন্দের বিষয়। এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও নিষ্ঠা, দক্ষতা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি যতদিন নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় কাজ করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

তাঁর এই গৌরবময় অর্জন নরসিংদী জেলা পুলিশের সুনাম ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা পালনে জেলা পুলিশের সদস্যদের অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা সবার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa