- - -

বিএনপির নির্বাচনী সমাবেশে কাজী আলাউদ্দিন ‎

Print News

‎বড়দলে বিএনপির নির্বাচনী সমাবেশে কাজী আলাউদ্দিন
‎

সাতক্ষীরা জেলার ‎আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
‎সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ধানের শীষ প্রতীকধারী সংসদ সদস্য প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
‎তিনি বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে জনগণের পাশে থেকে কাজ করবে বিএনপি।
‎সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
‎স.ম হেদায়েতুল ইসলাম,রুহুল কুদ্দুস, চেয়ারম্যান,
‎মশিউল হুদা তুহিন,শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
‎তুহিনউল্লাহ তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
‎মোঃ শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
‎মোঃ রবিউল আওয়াল (ছোট), সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
‎মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
‎সমাবেশের সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু।
‎সঞ্চালনায় ছিলেন বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল।
‎নেতারা সমাবেশে আগামী নির্বাচনে সংগঠনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় সমস্যাবলি ও উন্নয়নচিত্রও তুলে ধরেন। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
‎
‎

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa