- - -

বাণিজ্য সচিবের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীর শোক

Print News

বাণিজ্য সচিবের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীর শোক

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও সচিব মোহাম্মদ মিজানুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তাঁরা আজ পৃথক পৃথক শোকবার্তায় জানান, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তাঁর অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ সরকারি কর্মকর্তাকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa