- - -

বাংলাদেশ সব সম্প্রদায়ের দেশ: দীপংকর

Print News

বাংলাদেশ সব সম্প্রদায়ের দেশ: দীপংকর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সব সম্প্রদায়ের দেশ। এখানে সব সম্প্রদায় মিলেমিশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে যে যার ধর্ম পালন করবে, এমনটি বলেছেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

রোববার (০৮ অক্টোবর) সকালে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে জেলা শহরের কলেজগেটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যে কোনো ধর্মের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অন্যতম উদাহরণ হলো এই মডেল মসজিদ।

এমপি দীপংকর তালুকদার আরও বলেন, অনেক মন্দির, গির্জা তৈরি করে দিচ্ছেন মসজিদ নির্মাণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সড়ক ও জনপদ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দারসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০২২ সালে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয় রাঙামাটি সদরে মডেল মসজিদ স্থাপনের জন্য। যার ডিপিপি মূল্য ১৭ কোটি টাকা। রাঙামাটি সদরে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa