- - -

বাংলাদেশ মেডিকেল কলেজে-পূবালী ব্যাংক পিএলসির প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

Print News

বাংলাদেশ মেডিকেল কলেজে-পূবালী ব্যাংক পিএলসির প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ধানমন্ডি শাখার উদ্যোগে বাংলাদেশ মেডিকেল কলেজে প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ নভেম্বর রোববার এটি অনুষ্ঠিত হয়।
১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে, পূবালী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দৈনন্দিন জীবনে অগ্রণী ভূমিকা পালন করেছে।
৫০১টি শাখা, ১৭২টি উপ-শাখা, ১৭টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং প্রায় নয় হাজার সুদক্ষ নিবেদিত কর্মীবাহিনী নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের অধিকতর উন্নত সেবা দিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংকের পণ্য ও সেবা প্রদর্শনের এই আয়োজনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ মেডিকেল কলেজের প্রিন্সিপাল
ডা. পরিতোষ কুমার ঘোষ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, বাংলাদেশ ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. লাবুদা সুলতানা, বাংলাদেশ
মেডিকেল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি মেজর জেনারেল (অবঃ) মো. রফিকুল ইসলাম, পূবালী ব্যাংক ঢাকা উত্তর অঞ্চল
প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa