- - -

বাংলাদেশের চলচ্চিত্র‌কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে কাজ করছে তাজরুল ইসলাম তাজ

Print News

বাংলাদেশের চলচ্চিত্র‌কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে কাজ করছে তাজরুল ইসলাম তাজ

 

ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ বর্ণাঢ্য মিডিয়া ক্যারিয়ার ব্রিটেনে মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনে কাজ করে আসছেন ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ। মিডিয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি সুনাম ও সম্মান অর্জন করেছেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিডিয়া ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের শিল্পী শারমিন শিলাকে নিয়ে তার নির্দেশিত শর্ট ফিল্ম “Trap ইতোমধ্যে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ এবং দেশীয় শিল্পীদের সঙ্গে আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে।

উল্লেখ‌্য বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের দুরবস্থা ও সংকট কাটেনি। মানসম্মত সিনেমা হলের অভাব, দক্ষ ও যোগ্য নেতৃত্বের ঘাটতি, পাইরেসি এবং এবং দর্শকদের একটি বড় অংশের সিনেমা বিমুখতা মূল কারণ।

উত্তরণের উপায়আধুনিক সিনেপ্লেক্স ও মানসম্মত হলের সংখ্যা বৃদ্ধি করা।পাইরেসি রোধে কঠোর আইন প্রয়োগ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা।সরকারি অনুদান ও বেসরকারি বিনিয়োগের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা আনা।আন্তর্জাতিক মানের গল্প ও নির্মাণশৈলী দিয়ে দেশীয় ও বৈশ্বিক দর্শককে আকৃষ্ট করা।

তাজরুল ইসলাম তাজ ব‌লেন, বাংলাদেশ চলচ্চিত্রের দুরবস্থা কাটিয়ে উঠার লক্ষ্যে আমরা কিছু বিষয়ে কাজ করছি। শীঘ্রই আমরা এসব বিষয়ে সফলতা অর্জন করব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa