
বন অধিদপ্তরে সকল উন্নয়ন মূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছে সিসিএফ -মোঃ আমীর হোসাইন চৌধুরী
দেশের বন বিভাগের নিয়ন্ত্রক বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক ( সিসিএফ) মোঃ আমীর হোসাইন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর বন অধিদপ্তরে সকল উন্নয়ন মূলক কার্যক্রম সাফল্য সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।জানাযায় , ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের চৌধুরী বাড়ির কৃতি সন্তান ও সম্ভান্ত মুসলিম পরিবারে ১৯৭৪ সালে ২৬ নভেম্বর নিজ বাড়িতে জন্ম গ্রহণ করেন মোঃ আমীর হোসাইন চৌধুরী। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বন বিদ্যা বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) ২২ তম ব্যাচে বিসিএস দিয়ে ১ম স্থান অধিকার করে সহকারী বন সংরক্ষক পদে কর্মজীবন শুরু করেন। চাকুরীতে যোগদান করার পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশব্বিদ্যালয় থেকে বন বিদ্যা বিষয়ে দ্বিতীয় বার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সামাজিক বন বিভাগ কুমিল্লা জেলা থেকে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দাপ্তরিক আদেশে আমীর হোসাইন চৌধুরী প্রধান বন সংরক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০০৭ সালে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সহকারী বন সংরক্ষক ( এসিএফ) হিসেবে দায়িত্বে ছিলেন । অপরদিকে ২০০৭ সাল থেকে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে দক্ষিণ বন বিভাগ , সুন্দরবন পূর্ব বন বিভাগ , নোয়াখালী উপকূলীয় বন বিভাগ অঞ্চলে বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বন একাডেমি , চট্টগ্রাম বন বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট , রাজশাহী এবং বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাই এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সাল থেকে ২০১৯ সালের আগষ্ট মাস পর্যন্ত সার্কেল ( সুন্দরবন) এর বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের মধ্যে তিনি ম্যানগ্রোফ ফরেস্ট বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ রয়েছে । তিনি বর্ণাঢ্য কর্মজীবনে বন বিভাগে মাঠ ও দপ্তর পর্যায়ে বন সংরক্ষক ( এ সিএফ) , বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) ,, বন সংরক্ষক, উপ- প্রধান বন সংরক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন । তিনি কর্মজীবন অবস্থায় বন ব্যবস্থাপনা বিষয়ে ভারত , ফিলিপাইন, ব্রাজিল , নেদারল্যান্ড, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া , মালয়েশিয়া , শ্রীলংকা, কোরিয়া সহ বিভিন্ন দেশে বিভিন্ন আন্তজার্তিক সম্মেলনে যোগদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছেন । তিনি ২০২০ সালে ২৫ মার্চ প্রধান বন সংরক্ষক (সিসিএফ) হিসেবে দায়িত্বশীল ভূমিকা টেকসই পালন করার পর হতে এ পর্যন্ত বন অধিদপ্তরে সকল উন্নয়ন মূলক কার্যক্রমকে সাফল্য সাথে এগিয়ে নিয়ে যাওয়ায় সারাদেশে প্রসংশীয় হয়েছেন ।
![]()









