- - -

বন্যায় ভাসছে আসাম, মৃত বেড়ে ৬২

Print News

বন্যায় ভাসছে আসাম, মৃত বেড়ে ৬২

 

ভারতের আসামরাজ্যে বন্যা পরিস্থিতি আবার ও বিপদজ্জনক হয়ে উঠেছে। ১২ জেলায় এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭ লক্ষ ৫ হাজার ১৪৮। বন্যা কারণে নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৬২। রাজ্যের ৮৫৬ টি গ্রাম বন্যার জলে প্লাবিত। ৫৬, ৬০৬ হেক্টরের ও বেশি জমির ফসল জলে নষ্ট হয়ে গিয়েছে। এর প্রভাব পড়বে খাদ্য মূল্যে। নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৭ জন চরাইদেও, ৬ জন শিবসাগরে, ১জন যোরহাট জেলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে শিবসাগর, সেখানে ৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৫ জন বন্যা কবলিত। তারপরেই রয়েছে চরাইদেও ১ লক্ষ ৮৮ হাজার ৪০৪ জন, এবং যোরহাট ১ লক্ষ ২৬ হাজার ৭৯৩ জন। এছাড়াও বর্তমানে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল গোলাঘাট, চরাইদেও, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, যোরহাট, ধেমাজি, শিবসাগর, শোনিতপুর, কামরুপ( মেট্রো ) এবং কার্বি আংলং। সবমিলিয়ে ১লক্ষ১৫ হাজার ২০৫ জন মানুষ ৪৮৭ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ৩৮১টি ত্রাণ বন্টন কেন্দ্র গুলোর মাধ্যমে ২ লক্ষের ও বেশি মানুষকে ত্রাণ সাহায্য করা হচ্ছে। গোটা বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হিমন্ত সরকার। অন্যদিকে, নতুন করে চোখ রাঙাছে আবহাওয়া।  এর কারণে আসামের আকাশে ঘনঘটা অব্যাহত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa