
বদরপুরে কলেজ যাওয়ার পথে বজ্রপাতে এক ছাত্রীর মৃত্যু
সাতসকালে হৃদয়বিদারক ঘটনা ঘটল ভারতের আসামের শ্রীভূমি জেলার বদরপুরে। কলেজের যাওয়ার জন্য ঘর থেকে বের হলে কলেজে আর পৌঁছাতে
পারেনি স্নাতকের ছাত্রী জাহিদা বেগম। রাস্তায় করুণ পরিণতি ঘটল। বাড়ির পাশেই রাস্তায় বজ্রাঘাতে প্রাণ হারালেন তরুণী জাহিদা। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৬টায়। খাইরুন্নেছা উইমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম। জানা যায়, এদিন সকালে হাসানপুরের বাসিন্দা সুহেল আহমেদের ২ মেয়ে বদরপুর শ্রীগৌরীতে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। জাহিদা ছিলেন সামনে আর পেছনে ছিল ছোট বোন। বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরই এ ঘটনাটি ঘটে। বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদার। জাহিদা ছিলেন পরিবারের বড় মেয়ে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









