- - -

ফেনীতে পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন গ্রেফতার

Print News

ফেনীতে পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন গ্রেফতার

ফেনীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।৯ মে,শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।ধৃতদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি।জানাগেছে,গত বৃহষ্পতিবার ভোরে ফেনী কলেজ রোডে জেলা আওয়ামীলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।এরই প্রতিবাদে ছাত্রদল,ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তাদের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার দিনব্যাপী অভিযান চালায় জেলার ৬ থানা পুলিশ।অভিযানে ফেনী সদরে ৬জন,দাগনভুুঞায় ৪জন,সোনাগাজীতে ২জন,পরশুরামে ৩ জন ও ছাগলনাইয়ায় ১জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃতরা হলেন,দাগনভুুঞা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রামনগর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন,ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার,ইউপি সদস্য মো:সোহেল, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম,ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকার শামছুদ্দিনের ছেলে শিব্বির আহমেদ,সাহাবুদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু, মোলেছুর রহমানের ছেলে মো.সুমন,রামপুরের আবদুল মালেকের ছেলে নুরুজ্জামান,বারাহীপুরের মুকবুল আহমদের ছেলে জাকির হোসেন মনসুর,মাহবুবুল হকের ছেলে ওমর সাদিক,সোনাগাজীর আবুল কাশেমের ছেলে সাইদুল হক,আবদুল মান্নানের ছেলে নুরুল আবছার, পরশুরামের আমিনুর রহমানের ছেলে নুরুল আবছার ও আবুল কালাম,শামীউল হকের ছেলে সাকায়াত আলম এবং ছাগলনাইয়ার দেলোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন।ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ধৃতদের বিরুদ্ধে ছাত্রআন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী থানায় একাধিক মামলা রয়েছে।এসব মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa