- - -

প্রয়াত শাক্যমিত্র বড়ুয়া : বাংলাদেশের বৌদ্ধ সংগীতের অমূল্য রত্ন

Print News

প্রয়াত শাক্যমিত্র বড়ুয়া : বাংলাদেশের বৌদ্ধ সংগীতের অমূল্য রত্ন

 

আমাদের গ্রাম নয়, সমগ্র বাংলাদেশের গর্ব অমূল্য রত্ন প্রয়াত শাক্যমিত্র বড়ুয়া।
যার জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন কানাইমাদারী গ্রামে, সেই জনপদ আজ গর্বিত ও ধন্য তাঁর জন্যই।
ভারত ও বাংলাদেশ – উভয় দেশ থেকে স্বীকৃতি পাওয়া, ঝিমিয়ে পড়া বৌদ্ধ সংগীতের জাগরণে এক গৌরবোজ্জ্বল নাম – শাক্যমিত্র বড়ুয়া।

প্রতিভার দীপ্তি

শাক্যমিত্র বড়ুয়া ছিলেন আলোকোজ্জ্বল এক সঙ্গীতশিল্পীর নাম, যিনি স্ব-মহিমায় প্রতিভাত হয়েছিলেন।
তাঁর সুরের ঝর্ণাধারা ও কণ্ঠের মাধুর্যে সমৃদ্ধ হয়েছে সাংস্কৃতিক অঙ্গন।
নতুন প্রজন্মের শিল্পীদের জন্য তিনি ছিলেন উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণার এক অনন্ত বাতিঘর।

গ্রামবাংলার লোকসংগীত, বাউল গান, দেশের গান এবং বিশেষ করে বৌদ্ধ ধর্মীয় সংগীতে তিনি ছিলেন অনন্য ও অদ্বিতীয়।
ঝিমিয়ে পড়া বৌদ্ধ সংগীতের পুনর্জাগরণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জন্ম ও শৈশব

শাক্যমিত্র বড়ুয়ার জন্ম চট্টগ্রামের চন্দনাইশের কানাইমাদারী গ্রামে।
পিতা: প্রয়াত বীরভদ্র বড়ুয়া, মাতা: প্রয়াত ঐরাবতী বড়ুয়া।
শৈশব থেকেই সংগীতপ্রেমী শাক্যমিত্র ১৯৬০ সাল থেকে নিয়মিত সংগীত চর্চা ও রেওয়াজের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন সংগীতাঙ্গনে।
সঙ্গীত জীবনের সাফল্য
চট্টগ্রাম বেতারের ‘ক’ বিশেষ শ্রেণিভুক্ত শিল্পী।

দরাজ কণ্ঠের বাউল ও লোকগানের জন্য খ্যাতিমান।

প্রায় ৫৪টি লোকগানের ক্যাসেট প্রকাশিত।

প্রায় ৬০০ লোকগান রচনা ও সুর করেছেন।

চট্টগ্রামের নাট্যমঞ্চে প্রায় ১৬০টি নাটকের সংগীত পরিচালনা করেছেন।

বৌদ্ধ ধর্মীয় সংগীতে অসংখ্য ক্যাসেট ও অ্যালবাম – মার বিজয়ী অরহৎ উপগুপ্ত, মহাউপাসিকা বিশাখা, সম্রাট অশোক, আম্রপালি, অতীশ দীপঙ্কর, সিদ্ধার্থের গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভ ইত্যাদি।

১৯৭৩ সালে প্রথম মাইজভান্ডারী ক্যাসেট প্রকাশ ও বেতারে প্রথম বাউল গান পরিবেশন।

বাংলা ছায়াছবি ‘ঈমানে’ প্লেব্যাক করেছেন (১৯৭৭)।
—

সম্মাননা ও স্বীকৃতি

সর্বপ্রথম জন্মস্থান কানাইমাদারী গ্রামবাসীর সংবর্ধনা।

সুররত্ন সম্মাননা – বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ।

ত্রৈমাসিক সম্যক সম্মাননা, সীবলী সংসদ, ধর্মরাজিক বিহার কমলাপুর, ধ্রুব পরিষদ চট্টগ্রাম, চাকমা বৌদ্ধ বিহার পানছড়ি ইত্যাদির সংবর্ধনা।

২০০৫ সালের ২০ জুন – চট্টগ্রাম মুসলিম হলে ত্রৈমাসিক সম্যক পত্রিকার আয়োজনে ওস্তাদ জগদানন্দ বড়ুয়া, ওস্তাদ অমিতাভ বড়ুয়া, ওস্তাদ মনোরঞ্জন বড়ুয়ার উপস্থিতিতে জীবদ্দশায় সম্যক সম্মাননা প্রদান।

শিক্ষা ও কর্মজীবন

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী এই শিল্পী ৬০-এর দশকের শেষভাগে চট্টগ্রাম জে.এম. সেন কলেজে প্রায় ৬ বছর অধ্যাপনা করেন।
পরে সমাজসেবা অধিদপ্তরে যোগ দিয়ে উপ-পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

চিরবিদায়

বহুমুখী প্রতিভাধর গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী শাক্যমিত্র বড়ুয়া ২০১৫ সালের ৩০ জানুয়ারি, ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
তাঁর গান ও সুরের ইন্দ্রজাল আমাদের স্মৃতিতে চিরকাল জাগরূক থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa