- - -

পুকুরে ভেসে উঠল ইঞ্জিনিয়ারের মরদেহ

Print News

পুকুরে ভেসে উঠল ইঞ্জিনিয়ারের মরদেহ

 

 

কুড়িগ্রামে নিখোঁজের ৭ দিন পর মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক ইঞ্জিনিয়ারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১৬ অক্টোবর বিকেলে পৌর শহরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের পুকুরে থেকে ওই বিএসসি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুল ফেরদৌস মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মামুন সবেমাত্র ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। এখনো চাকরি হয়নি তার। এরমধ্যে গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ হয় মামুন। ওইদিন সন্ধ্যায় মামুন তার বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে জানান, তাকে কয়েকজন আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছেন। কিন্তু তার বড় ভাই বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) দিনাজপুর জেলা অফিসার হিসেবে কর্মরত। তিনি সেসময় মিটিংয়ে ছিলেন; তাই টাকা পাঠাতে পারেননি।
পরে বড় ভাই টাকা পাঠানোর জন্য তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে, আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকজন রাজারহাট থানায় জিডি করেন। পরে জিডির সূত্র ধরে পুলিশ ১৫ অক্টোবর রাতে চারজনকে আটক করে একটি মামলা রুজু করে।
এরপর আটকদের সূত্র ধরে পুলিশ ও পরিবার জানতে পারে আরডিআরএস অফিসের সামনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ৯ অক্টোবর সন্ধ্যায় মামুনসহ কয়েকজনের ধস্তাধস্তি হয়। পরে দৌড়ে সবাই পৌর শহরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের ভেতরে যায়। এই সূত্র ধরে পুলিশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে মামুনের ছেঁড়া কালো গেঞ্জি পায়। সে কারণে মামুনের খোঁজ নিতে আরডিআরএস এর পেছনের পুকুর পাড়ে গিয়ে ভাসমান ফুলেফেঁপে ওঠা মরদেহ খুঁজে পায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
তিনি বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে গত ৯ অক্টোবর রাজারহাট থানায় একটি জিডি করা হয়। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে রোববার রাতে তিনজনকে আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়। সোমবার আমরা নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করলাম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa