- - -

পীরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন গ্রেপ্তার

Print News

পীরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন গ্রেপ্তার

 

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার অনন্তরাম বড়বাড়ীর নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ওই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।জানা গেছে, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকলেও উপজেলা পরিষদ ভেঙে দেওয়ার আগে কয়েকদিন উপজেলা পরিষদে তাকে অফিস করতে দেখা যায়। পরে উপজেলা পরিষদ ভেঙে দেওয়ার পর থেকে তিনি আবারও গাঁ ঢাকা দেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নুরে আলম সিদ্দিকী তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa