- - -

পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা

img 20261114 wa0137
Print News

পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা

 

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন দুই ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ভোর ৬টা ১৫ মিনিটের দিকে দায়িত্বপূর্ণ এলাকার মিজানের ঘের নামক স্থানে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান তাঁরা।

পরে ব্যাগ দুটি তল্লাশি করে আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa