- - -

পশ্চিমবঙ্গে নববর্ষের সকালে দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের

পশ্চিমবঙ্গে নববর্ষের সকালে দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের

 

নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। পথ দুর্ঘটনায় মারা গেল ২ যুবক। নাতির মৃত্যুর কথা শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঠাকুমা। বাংলা নববর্ষের দিন এই ঘটনায় শোকের ছায়া। জানা যায়,  এদিন বৃদ্ধা মলিনা মন্ডলের বাড়িতে প্রতিবছর অনুষ্ঠান, পুজো হয়। সেই দিবস উপলক্ষে বাজার করতে সুভাষ মন্ডল ও বিকি মন্ডল বাইক চালিয়ে বাজারে গিয়ে ছিলেন। জয়নগরের ব্যাজরা এলাকায় রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে ২ জনে কথা বলছিলেন। সে সময় জয়নগরের দিক থেকে বারুইপুর যাওয়ার রাস্তায় একটি সবজি বোঝাই চারচাকা গাড়ি দ্রুত গতিতে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনায় ২ যুবক ছিটকে পড়েন। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত ২ যুবককে উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন। খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের। এই খবর পাওয়ার পরেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। নাতির মৃত্যুর কথা শুনে মলিনা মন্ডল (৬০) ভেঙে পড়েন। কিছু সময়ের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। নাতির মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঠাকুমা। নববর্ষের সকালে ৩টি প্রাণ চলে যাওয়ায় শোকাহত এলাকাবাসী। মৃত ২ যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। এলাকার বিভিন্ন রাস্তার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa