- - -

আসামে বন্যহাতির হামলায় প্রাণ গেল ২ জনের

Print News

আসামে বন্যহাতির হামলায় প্রাণ গেল ২ জনের

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) লোকালয়ে ঢুকে পড়া এক বন্যহাতির হামলায় আসামরাজ্যের ঢেকিয়াজুলি এলাকায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, রহমত আলি ও গণেশ তপ্প। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি একাকী বন্যহাতি লোকালয়ের দিকে চলে আসে। আচমকাই হাতিটির মুখোমুখি হন ২ ব্যক্তি। এরপর হাতিটি তাঁদের ওপর হামলা চালালে গুরুতরভাবে আহত হন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে।  ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন বন্য হাতির গতিবিধি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa