- - -

আসামে মাছ ধরতে গিয়ে বিলের জলে ডুবে ৩ শিশুর মৃত্যু 

আসামে মাছ ধরতে গিয়ে বিলের জলে ডুবে ৩ শিশুর মৃত্যু

 

আসামরাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে মাছ ধরতে গিয়ে গারোকাটা বিলের জলে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দারিরপার গ্রামের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, সোমবার (২১ সেপ্টেম্বর ) মায়ের সঙ্গে গারোকাটা বিলে মাছ ধরতে গিয়েছিল ৩ শিশু। কোনও এক সময় মায়ের অজান্তে তারা বিলের জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা বিলে তল্লাশি শুরু করেন। তল্লাশি চালিয়ে প্রথমে ২ শিশুর দেহ উদ্ধার করা হয়। পরে তৃতীয় শিশুটিকে ও উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত শিশুদের নাম যথাক্রমে জীতাংকর রাভা, দিয়ামণি রাভা ও নীলগ্রীব রাভা বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। কিভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa