
পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরে এক প্রয়াস ,উদ্যান স্বনির্ভরতায় একদিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের মাধ্যমে জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির জয়নগর এক নম্বর ব্লকের সহযোগিতায় উদ্যান স্বনির্ভরতায় একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ।যার ব্যাবস্থাপনায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর আলিপুর,জেলা দক্ষিণ ২৪পরগনা যার মুল্য লক্ষ্য হল জয়নগর এক নম্বর ব্লকের সমস্ত অঞ্চলে আধুনিক ও উন্নত উপায়ে ফল ও সবজি চাষের দ্বারা এলাকার অধিবাসীদের জীবন ও জীবিকা উন্নতি সাধন করা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো খরা প্রবল প্রধানত উঁচু উষর জমিগুলিতে ফলের বাগিচা তৈরি করে ফল চাষের এলাকা বাড়ানো। এলাকায় উপযুক্ত অর্থকরী ও জলদি জাতের সবজি চাষ করে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি করা। এলাকায় মাটি ও আবহাওয়া উপযুক্ত ফসল ও সবজি বীজ তৈরি করে বীজ উৎপাদনের স্বনির্ভর হওয়া। উন্নত পদ্ধতিতে জৈব চাষের দ্বারা রপ্তানি উপযোগী ফসল উৎপাদন করা মাটি উৎপাদন ক্ষমতা বাড়ানো আধুনিক ও উন্নত উপায়ে ফসল উৎপাদন করা। উন্নত পদ্ধতিতে উদ্যান পালনের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ তথা জমিহীন কৃষক বন্ধুদের কর্মসংস্থান ঘটানো কর্মদিবস সৃষ্টি ও বৃদ্ধি করা উপর্জনা ক্ষমতা বৃদ্ধি করা ও এলাকার মহিলাদের ক্ষমতায়ন। সামাজিক বনায়ন ভূমিক্ষয় ও দুষণ নিবার তথা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য্যায়ণ। খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। পশু খাদ্য জ্বালানি আসনপত্র তৈরি উপাদান উৎপাদন করা। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের হাতে জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস একটি করে নারিকেল গাছের চারা তুলেদেন । কৃষকরা সভাপতি মহাশয়ের হাত থেকে নারিকেল চারা পেয়ে খুব খুশি। কৃষকরা সভাপতি মহাশয়া এর অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানালেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহসভাপতি সুহানা পারভীন বৈদ্য, ব্লকের সহ নির্বাহী আধিকারিক নিমাই বিশ্বাস, কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মদক্ষ সান্তনু মালিক, বনভূমি কর্মদক্ষ শুকুর আলী, ভবেশ রঞ্জন চক্রবর্তী, পাপিয়া মন্ডল, সর্বোপরি পশ্চিমবঙ্গের উদ্যান পালন বিভাগের সরকারী আধিকারিকগন সহ জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ ও জয়নগর এক নম্বর ব্লকের চাষীগনেরা।
![]()









