- - -

পদ্মা নদীতে নিখোঁজ আরেক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

Print News

পদ্মা নদীতে নিখোঁজ আরেক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

 

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধারের পর আরেক পুলিশ কর্মকর্তা মুকুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাতটার দিকে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় পদ্মা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে আসছে। তারা লাশের সুরতহাল শেষে লাশ নিয়ে যাবে।

উল্লেখ্য, গত সোমবার ভোরে উপজেলার বেড় কালোয়া এলাকার দুর্বৃত্তদের হামলায় নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ হন। তাঁরা হলেন কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে এএসআই সদরুল আলমের লাশ ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার পর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ভোর চারটার দিকে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে ছয়জন পুলিশ সদস্য, স্থানীয় দুই ইউপি সদস্য ও দুই মাঝি মিলে পদ্মার ওপারে চরসাদীপুর এলাকায় আসামি ধরতে যাচ্ছিলেন। এ সময় কয়েকটি নৌকার জেলেরা তাঁদের ওপর হামলা চালান। তখন প্রাণ বাঁচাতে দুই পুলিশ সদস্য নদীতে ঝাঁপ দেন।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, বুধবার (৩০ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল। তখন কুমারখালীর ওসি ফোন করে জানান, লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৪৫ কিলোমিটার দূরে এএসআই মুকুল হোসেনের লাশ ভেসে উঠেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa