- - -

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আফজাল হোসেন

Print News

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আফজাল হোসেন

 

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ‘নৌকা’ প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আফজাল হোসেন চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
গতকাল ১৩ নভেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম ও মহিবুর রহমান উপস্থিত ছিলেন। শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa