- - -

নোয়াখালী সদরে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত মোঃ আসাদুজ্জামান আরমান

Print News

নোয়াখালী সদরে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত মোঃ আসাদুজ্জামান আরমান

 

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কা প্রতীকে প্রার্থী হয়েছেন মোঃ আসাদুজ্জামান আরমান।
তিনি ৫ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।প্রচণ্ড রোদের মাঝেও থামেনি চশমা মার্কার প্রচার প্রচারণা।

সেই ধারাবাহিকতায় গত ১৪ মে ( মঙ্গলবার) বিকালবেলা সদর উপজেলার বিভিন্ন স্থানে সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ লিফলেট বিতরণ করেন।

এদিকে সন্ধ্যার পর উপজেলার ব্যস্ততম মাইজদি বাজার,পৌরবাজার,সোনাপুরএছাড়া ভাটিরটেক চৌমুহনী বাজারসহ সকলের সাথে কৌশল বিনিময়ে সহ লিফলেট বিতরণ করেন।

আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে রাজপথ ছাড়েননি মোঃ আসাদুজ্জামান আরমান।তিনি জীবন বাজি রেখে ছাত্র রাজনীতিতে যোগ দেয়ার পর নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।

জাতীয় দৈনিক আনন্দ বার্তাকে বলেন, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন,দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি।যদি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে,মহান আল্লাহ আমাকে যদি চশমা মার্কায় জয়ী করেন,তাহলে সদর উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো,ইনশা’আল্লাহ।

পরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa