- - -

নীরব সাধক বিনয়শীল সোমানন্দ মহাস্থবিরের পুণ্যস্মৃতি স্মরণে ও নির্বাণ কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান – পেটিকাবদ্ধ অনুষ্ঠান

Print News

নীরব সাধক বিনয়শীল সোমানন্দ মহাস্থবিরের পুণ্যস্মৃতি স্মরণে ও নির্বাণ কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান – পেটিকাবদ্ধ অনুষ্ঠান

চন্দনাইশ উপজেলাধীন সুচিয়া গ্রামের জম্মজাত সন্তান, ফতেনগর গ্রামের সার্বজনীন পূর্ব সুনীতি বিহারের পরম পূজনীয় সভাপতি ও বিহারাধ্যক্ষ,চন্দনাইশ ভিক্ষু পরিষদের সহ-সভাপতি, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং সুচিয়া সুখানন্দ বিহারের প্রয়াত অধ্যক্ষ পূজনীয় ভদন্ত আর্যকীর্তি মহাস্থবিরের প্রথম শিষ্য নীরব সাধক বিনয়শীল সোমানন্দ মহাস্থবিরের পুণ্যস্মৃতি স্মরণে ও নির্বাণ কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান এবং অনিত্য দেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান গতকাল ২৫ জুলাই শুক্রবারে দিনব্যাপ অনুষ্ঠানমালার মাধ্যমে শেষ হয়। এতে সকালবেলায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বসুমিত্র মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ইছামতি অশোকা রাম বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবির।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন উত্তর হাসিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, উদ্বোধক ছিলেন ফতেনগর সার্বজনীন বেনুবন বিহারের অধ্যক্ষ শরনানন্দ স্থবির। বিশেষ অতিথি ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাস্থবির, শীলরক্ষিত মহাস্থবির, এম প্রজ্ঞামিত্র স্থবির, মৈত্রীপাল স্থবির। স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন এডভোকেট সাম্যশ্রী বড়ুয়া, লিটন বড়ুয়া, শিক্ষক সংকর বড়ুয়া, এডভোকেট জয়দত্ত বড়ুয়া।

দুপুরে সুচিয়া বুদ্ধ কীর্তনীয়া পরিষদের কীর্তন পরিবেশন করেন। দুপুর আরাটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এত সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সুমঙ্গল মহাস্থবির।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির। উদ্বোধন করেন প্রয়াত ভান্তের প্রিয়শিষ্য এইচ শীলজ্যোতি মহাস্থবির।

সদ্ধর্মদেশনা ও স্মৃতি চারণ করেন রামু উপজেলাধীন ফারিকুল বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র মহাস্থবির, ঢেমশা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শীলানন্দ মহাস্থবির, সাধনানন্দ (বন ভন্তে) প্রিয়শিষ্য ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির,স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন শীলঘাটা গ্রামের অশোক বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সংগীতশিল্পী ও বিহার কমিটির সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন মৃদুল বড়ুয়া। প্রয়াত সোমানন্দ মহাস্থবিরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানার পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সকাল ও বিকেলে প্রয়াত ভান্তের শিষ্যসহ সকলে পারলৌকিক নির্বান সুখ কামনায় জল টেলে পূণ্যদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa