- - -

নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার বাচ্চু মিয়ার যোগদান

Print News

নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার বাচ্চু মিয়ার যোগদান

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর বিদ্যুৎ সমিতি (পবিস) জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ বাচ্চু মিয়া যোগদান করেছেন।
আজ বুধবার ৮ এপ্রিল তিনি সদ্য বিদায়ী ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত’ হয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতিতে ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন।
মোহাম্মদ বাচ্চু মিয়া নাসিরনগর পল্লী বিদ‍্যুৎ সমিতিতে যোগদানের পর সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
পরে নাসিরনগর  পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সদস্য ও কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি সমিতির বোর্ড কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন। সভায় শুভেচ্ছা বক্তব্যে নতুন ডিজিএম মোঃ বাচ্চু মিয়া বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সিস্টেম লস কমিয়ে আর্থিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে সমিতিকে সম্মানজনক অবস্থানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা
নিশ্চিত করার বিষয়ে জোরালো আশ্বাস দেন এবং এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।
প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া সরকারি নির্দেশ মোতাবেক যাতে জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করা যায় সেই দিকে তিনি লক্ষ্য রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নবাগত ডিজিএম মোহাম্মদ বাচ্চু মিয়া নাসিরনগর পল্লীবিদ্যুৎ সমিতি  এর সেবার মান নিয়ে সবার যাতে সন্তুষ্ঠ থাকেন, তার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নিকনির্দেশনা প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa