
মেজবানির আনন্দঘন আয়োজনে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ৩০তম চার্টার অ্যানিভার্সারি উদযাপন
তিন দশকের সেবামূলক পথচলা উদযাপনে মিলনমেলা
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ৩০তম চার্টার অ্যানিভার্সারি ও স্পেশাল মিটআপ মেজবানির আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হয়েছে।
৪ অক্টোবর রবিবার চট্টগ্রামের মুরাদপুরস্থ বারকোড ফুড জংশনে ”মেজ্জান হাইলে আইয়ুন” এ আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল হোসেন । সভার শুরুতে পবিত্র কোরআনে পাক হতে তেলাওয়াত করেন ক্লাব ট্রেজারার লায়ন মুহাম্মদ মিজানুল করিম । স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন শাহতাব উদ্দিন আহমেদ রিকো ।
ক্লাবের কার্যক্রম ও লায়নিজম নিয়ে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির চার্টার প্রেসিডেন্ট ও ক্লাব পরিচালক লায়ন মোহাম্মদ রোসাঙ্গীর বাচ্চু, ক্লাবের গাইডিং লায়ন ও পরিচালক ডিস্ট্রিক্ট লায়ন্স কোয়েস্ট চেয়ারপার্সন লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন এমজেএফ, ক্লাব পরিচালক ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন মনজুরুল আহসান চৌধুরী, অক্টোবর সেবা মাসের কর্মসূচী সম্পর্কে বক্তব্য রাখেন সার্ভিস মাসের চেয়ারপার্সন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির পাস্ট প্রেসিডেন্ট ও পরিচালক লায়ন মোহাম্মদ আবদুল মতিন ও সার্ভিস মাসের সেক্রেটারী ও ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ আবু রায়হান চৌধুরী । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রাক্তন কেবিনেট ট্রেজারার ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির এডভাইজর লায়ন মোহাম্মদ ইলিয়াছ এমজেএফ ও কনসার্ণ রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অশোক কুমার নাথ , ক্লাব পরিচালক ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন হুমায়ন কবির চৌধুরী ।
আরো উপস্থিত ছিলেন ক্লাবে নতুন সদস্য লায়ন আমজাদ হোসেন জয়েন্ট সেক্রেটারী লায়ন মুহাম্মদ মুরাদুল হক ,জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লায়ন আবু হানিফ লিটন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর লায়ন আর্সেল আজিম মোহন, টেইল টুইস্টার লায়ন ডাঃ মোহাম্মদ ওয়াসিফ হামিদ , লায়ন মোহাম্মদ সোলায়মান, লায়ন সৈয়দ শফিউল আজম নিণয়, লিও ক্লাব পাস্ট প্রেসিডেন্ট লিও সৌমেন বড়ুয়া, লিও এডভোকেট জয়নাল আবেদীন , লিও মোহাম্মদ ওমর হায়দার লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মিনহাজ উদ্দিন মাহমুদ ।
৩০ বছর উদযাপনে উপলক্ষে দৃষ্ঠি নন্দন কেক স্পন্সর করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ভাইস প্রেসিডেন্ট ১ম সহ সভাপতি লায়ন মুহাম্মদ তারিকুল আলম ও মেজবানীর স্পন্সর করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল হোসেন ।
ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানির আয়োজনকে কেন্দ্রকরে অনুষ্ঠানে সৃষ্টি হয় আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। তিন দশকের পথচলায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি মানবসেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছে। সময়ের সঙ্গে ক্লাবের কার্যক্রমের পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগে সদস্যদের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে।
৩০তম চার্টার অ্যানিভার্সারি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ছিল ক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, বর্তমান কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ সেবার অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ ও সদস্যদের অবদানকে স্মরণ করা হয়। তাঁদের নেতৃত্ব, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটি লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর একটি পরিচিত ও সক্রিয় ক্লাব হিসেবে তার অবস্থান সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩০ বছর পূর্তি কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয় নয়; এটি অতীতের সেবামূলক কার্যক্রমকে মূল্যায়ন করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণে কাজ করার নতুন অঙ্গীকারের সময়।
লায়ন্স ইন্টারন্যাশনালের “উই সার্ভ ” আদর্শকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক উদ্যোগকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মেজবানির ঐতিহ্যবাহী আয়োজন, পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে ৩০তম চার্টার অ্যানিভার্সারির অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘ ৩০ বছরের সেবামূলক পথচলার এই আয়োজন ক্লাবের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার অনুপ্রেরণা জোগায়। লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ৩০ বছরের এই পথচলা সেবার ধারাবাহিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
![]()









