- - -

উত্তরপ্রদেশে শহিদ জওয়ানের দেহ নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা, মৃত ৪

img 20261005 wa0005
Print News

উত্তরপ্রদেশে শহিদ জওয়ানের দেহ নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা, মৃত ৪

 

অ্যাম্বুলেন্সে শহিদ জওয়ানের দেহ নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছেলে, ভাই, ভাইপো সহ ৪ জনের। রবিবার (৪ অক্টোবর ) ভারতের উত্তরপ্রদেশের পূর্বা- ঞ্চল  এক্সপ্রেসওয়েতে অযোধ্যা – সুলতানপুর সীমানার কাছে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় শহিদ জওয়ানের ছেলে গৌরব সিং (২৮), ভাই রাজন চৌধুরী (৩৬), ভাই পো রাম সমুঝ সিং(৪০) এবং অ্যাম্বুলেন্স চালক জসপাল সিংয়ের (৩০) মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, সুবেদার মেজর সত্যবান দেওরিয়ার রুদ্রপুর থানার গালিয়া দুদহাইলা গ্রামের বাসিন্দা। চন্ডীগড়ে কর্মরত  ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর দেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই দুর্ঘটনা ঘটে। চন্ডীগড় থেকে অ্যাম্বুল্যান্সে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে হালিয়াপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান অ্যাম্বুলেন্সের চালক। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে হালিয়াপুর থানার পুলিশ। জানা গেছে, ঘটনাস্থলেই জওয়ানের ছেলে গৌরব এবং অ্যাম্বুলেন্স চালক জসপালের মৃত্যু হয়। এবং ভাইপো রাম সমুঝকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। মৃত ৪ জনই দেওরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa